Company Description

রুপসী ঋনদান ও সমবায় সমিতি একটি বিশ্বস্ত ও সেবামূলক আর্থিক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতা নিশ্চিত করা। সমবায়ের নীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠান সদস্যদের সঞ্চয় গড়ে তোলা এবং সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করে থাকে।

প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষদের জন্য সহজ কিস্তিতে ঋণ প্রদান করে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সহায়তা করে। সততা, স্বচ্ছতা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত এই সমিতি সদস্যদের নিরাপদ সেবা ও দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

রুপসী ঋনদান ও সমবায় সমিতি মানুষের সঞ্চয় বৃদ্ধি, বিনিয়োগে উৎসাহ প্রদান এবং সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

মানচিত্র অবস্থান